
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন সোহানুর রহমান সবুজ।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষনে একর পর এক আক্রমন করে খেলতে থাকেন লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের প্রথম গোল এনে দেন আশরাফুল। ৫৯ মিনিটে আসে শেষ গোল।
বৃষ্টির কারনে ৬০ মিনিটের ম্যাচ শেষ হয় ২ ঘন্টায়। বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ২০ এপ্রিল রোববার। এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।


