
একের পর এক ব্যাসম্যান সফরকারী জিম্বাবুয়ের বোলারদের উপহার দিয়ে এসছেন নিজের উইকেট। কেউ উইকেটে দাড়ানোর চেষ্টাই করলেন না। সবাই ভুলে গেলেন এটি একটি টেস্ট ম্যাচ। ফলে সিলেট টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না স্বাগতিক বাংলাদেশ।
টেস্টে ব্যাটিংটা কেমন হওয়া উচিৎ তা দেখালেন সফরকারী দলের দুই ওপেনার। সবলীল ব্যাটিং করে দিন শেষ করলেন বিনা উইকেটে ৬৭ রান করে।
প্রথম দিন শেষে মাত্র ১২৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। চার বোলার ব্যবহার করেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। কন্তিু তাদের কেউই বেনেট ও কারানকে ভোগাতে পারেননি।
ঘরের মাঠে টেস্ট ২০০ রানের নিচে হুটিয়ে যাওয়া অভ্যাসে পরিণত হয়েছে বাংলাদেশের। দেশের মাটিতে সর্বশেষ ৮ ইনিংসে ছয়বার দুশোর নিচে অলআউট হল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (জয় ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, শান্ত ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ ০; এনগারাভা ১৪-২-৩৭-০, মুজারাবানি ১৯-৪-৫০-৩, নিয়াউচি ১৫-২-৭৪-২, মাধেভেরে ৩-২-২-২, মাসাকাদজা ১০-৪-২১-৩)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪.১ ওভারে ৬৭/০ (বেনেট ৪০*, কারান ১৭*; হাসান ৫-২-১৬-০, নাহিদ ৪.১-০-২১-০, খালেদ ২-০-১১-০, মিরাজ ৩-১-১০-০)


