রাতে ঘুমানোর আগে হালকা যোগব্যায়াম মস্তিষ্কের জন্য ভালো

ভালো ঘুম মানেই সুস্থ জীবন, শরীর, মন এবং আবগের উপর প্রভাব। অথচ অনেকেই আছেন ঘুমানোর আগে মস্তিষ্ককে অনেক বেশি উত্তেজিত করে ফেলেন। যা একদমই ঠিক নয়।

দিনের সকল কাজ শেষে রাতে ঘুমুতে যাওয়ার আগে হালকা যোগব্যায়াম মস্তিষ্ককে বিশ্রাম অবস্থায় নিয়ে যায়। বেরামাইয়ান রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের শরীরচর্চা স্ট্রেস বা চাপ কমায়। ফলে শরীর ধীরে ধীরে ঘুমের জন্য প্রস্তুত হয়।

এটি শুধু শরীর নয়, মনকেও শান্ত করে তোলে। বিশেষ করে যারা সারাদিন বসে কাজ করেন বা মানসিক চাপের মধ্যে থাকেন।

এছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিৎ। এতে ঘুম আসা সহজ হয় এবং একটি নির্দিষ্ট সময়ে জেগে উঠতে সুবিধা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ