বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

মারা গেছেন পোপ ফ্রান্সিস

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় ইস্টার সানডের একদিন পরই নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যুবরন করেন তিনি।

ভ্যাটিকানের কার্ডিনাল ফ্যারেল এক শোকবার্তায় বলেন, ‘প্রিয় ভাই ও বোনেরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের পবিত্র পিতা ইহলোক ত্যাগ করেছেন।’

ফ্রান্সিসের পোপ হিসেবে দায়িত্ব গ্রহন ছিল ইতিহাসের অনেক দিক থেকেই প্রথম। কারন, তিনি ছিলেন আমেরিকা ও দক্ষিন গোলার্ধ থেকে আসা প্রথম পোপ। ৭৪১ সালে সিরিয়ায় জন্ম নেওয়া গ্রেগরি তৃতীয়ের পর তিনিই প্রথম পোপ যিনি ইউরোপের বাইরে থেকে নির্বাচিত হন।

ফ্রান্সিস হবেন গত এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ, যাকে ভ্যাটিকান সিটির বাইরে সমাহিত করা হবে। রোমের পাপাল বাসিলিকার একটি সেন্ট মেরি মেজর বাসিলিকায় তাকে সমাহিত করা হবে।

পোপ ফ্রান্সিসের পুরো নাম জর্জ মারিও বার্গোগ্লিও। তিনি ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের ফ্লোরেন্সে জন্মগ্রহন করেন।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পোপ বেনেডিক্ট ষোড়স স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর ১৩ মার্চ বার্গোগ্লিওকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনিত করা হয়। তিনি অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের সম্মানে ফ্রান্সিসকে তার পোপ নাম হিসেবে বেছে নেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ