বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সাবালেঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন হলেন ওস্তাপেঙ্কো

র‌্যাংকিংয়ে দুজনের মাঝে বিস্তর ফারাক। কিন্তু খেলা শুরু হতেই ব্যবধানটা আর রইলো না। র‌্যাংকিংয়ে সেরা আরিনা সাবালেঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে স্টুটগার্ট ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

সোমবার সরাসরি ৬-৪, ৬-১ সেটে সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনাল জেতেন লাটভিয়ার ওস্তাপেঙ্কো। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছিলেন টেনিস বিশ্বের ২ নম্বার খেলোয়াড় ইগা শিয়াওতেককে।

ক্যারিয়ারে এই নিয়ে ৯টি ডাব্লিউটিএ শিরোপা জিতলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ