বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অভিযোগ ওঠায় যুগ্ম সদস্যসচিব তানভীরকে সাময়িক অব্যহতি দিল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ ওঠায় দল থেকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

সোমবার দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এছাড়া স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না তা জানাতে কারন দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে।

আগামী সাত দিনের মধ্যে গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপি’র কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জবাব দিতে বলা হয়েছে চিঠিতে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ