
আইপিএলে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করে ইতিহাসের জন্ম দিলেন ১৪ বছর বয়সী বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসেই অন্যতম অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিলেন সূর্যবংশী।
আগে ব্যাট করে গুজরাট টাইটান্স ৪ উইকেট হারিয়ে তুলে ২০৯ রান। ব্যাট করতে নেমে সূর্যবংশী ৩৮ বলে ১১ ছক্কা ও ৭ চার ১০১ রানের ইনিংস খেলে যখন আউট হন রাজস্থানের তখন জয়ের জন্য প্রয়োজন ৪১ বলে ৫২ রান। জয়সোয়াল ও পরাগের তৃতীয় উইকেট জুটিতে রাজস্থান ম্যাচটি জিতে নেয় ৮ উইকেটে।
১১তম ওভারের দ্বিতীয় বলে রশীদ খানকে ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নেন বৈভব সূর্যবংশী। সূর্যবংশীর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ক্রিস গেইলের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন বৈভব সূর্যবংশী। সেঞ্চুরির দিন তার বয়স ছিল ১৪ বছল ৩২ দিন। এরপর আছেন আরেক ভারতীয় বিজয় জোল। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশী ব্যাটার পারভেজ ইমন। সেঞ্চুরির দিন তার বয়স ছিল ১৮ বছর ১৭৯ দিন।
আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ডটিও এখন সূর্যবংশীর। মাত্র ১৭ বলে ফিফটি করেন তিনি। আগরে রেকর্ডটি ছিল ১৭ বলে যশ্বসি জয়সোয়ালের।


