
বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনে মঙ্গলবার এ আদেশ দেন। গুলশানের এই ফ্ল্যাটের মূল্য ৫৭ লাখ টাকা লেখা হয়েছে দুদকের নথিতে।
গত ১৮ মার্চ শেখ হাসিনা, বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে।


