
হজ্জ যাত্রার প্রথম ফ্লাইটে ৩৯৮ যাত্রী নিয়ে মঙ্গলবার স্থানীয় সময় ৬টা ১৮ মিনিটে সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি।
এর ঘন্টাখানেক পর বিমান বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইটটি ৪১৪ জন হজ্জযাত্রী নিয়ে একই বিমান বন্দরে অবতরণ করে।
এসময় হজ্জযাত্রীদের স্বাগত জানান, দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন এবং সৌদি আরবের হজ্জ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


