
আগামী মে মাসে বাংলাদেশ ক্রিকেট দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে। বুধবার পাঁচ ম্যাচের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি।
মূল সফরে দুই দলের তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে ওয়ানডে সিরিজ বাদ দেওয়া হয়েছে।
পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টাইগাররা পাকিস্তান পৌঁছাবে ২১ মে। ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ জুন এবং ৩ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচ শুরু হবে।


