
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতীয় আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ আমলে করা চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর কর্তৃক শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ উঠেছে।
বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
আক্তার হোসেন বলেন, সাবেক মূখ্যসচিব আহমেদ কায়কাউস (চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন) এনবিআরকে পাস কাটিয়ে আদানি গ্রুপের সাথে চুক্তি করে সরকারের সাড়ে চার হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ তদন্ত করছে দুদক।
এছাড়া, চুক্তির সময় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন ছাড়াই কর ও শুল্ক অব্যাহতি প্রদান করা হয়। যা এনবিআরের তদন্তে স্পষ্ট প্রমাণিত।


