চিন্ময় দাসের জামিন স্থগিত চেম্বার আদালতে

সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।

বুধবার রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে বুধবার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্ট রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দেন। বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন স্থগিত চেয়ে আপিল করেন। ওই আবেদনের শুনানি শেষে জামিন আবেদন স্থগিত করেন চেম্বার আদালত।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চানগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ