
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার সাগরিকায় সফরকারী জিম্ববুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ টাইগাররা শেষ করেছে ১-১ সমতায়।
বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৪৪ রান। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু সফরকারীদের মাত্র ১১১ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নিলো নাজমুল হোসেন শান্তর দল।
সেঞ্চুরির পর পাঁচ উইকেট নিয়ে বিরল এক কীর্তিতে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। সাকিবের এই কীর্তি আছে দুবার। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে এই কীর্তি আছে ৩৯টি।
সেঞ্চুরির ও পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।


