
কাতারে তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর।
সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।
শনিবার সরকারি সফরের অংশ হিসেবে কাতারে যান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেদিন তিনি কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, প্রশিক্ষণ এবং বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


