বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম

অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হতে চেয়েছিলেন প্রবাসী মারিয়া মিম। ২০১২ সালে সিদ্দিককে বিয়ে করেন স্পেনের নাগরিক মারিয়া।

মারিয়া মিম চেয়েছিলেন দেশের মিডিয়াতে ক্যারিয়ার গড়তে। সে লক্ষে কিছু মডেলিং ও নাটকে অভিনয় করেন তিনি। কিন্তু সেখানে বাধা হয়ে দাড়ান অভিনেতা সিদ্দিক। তিনি মারিয়াকে বলেন সংসারে মনযোগ দিতে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় মনোলিন্য। দুজন আলাদা হয়ে যান ২০১৯ সালে।

এরপর পেরিয়ে গেছে ছয় বছর। সম্প্রতি নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছন মারিয়া মিম। ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যায় এক যুবকের সঙ্গে তাকে। যুবকের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে নিজের ভালোবাসা বলে দাবী করেছেন মারিয়া।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ