বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানে ভারতের বিমান হামলা; ৪১ জন নিহত; যুদ্ধের দামামা

পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে বিমান হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানের অন্তত ২৬ জন মারা গেছে। আর পাকিস্তানের গোলা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ১৫ জন নিহত হয়েছে।

পাকিস্তানের মোট ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে কিছু পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। তবে ছয়টি স্থানে হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশী ও বিমান বাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিং বলেন, অভিযানের লক্ষ ছিল সুনির্দিষ্ট ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ’সন্ত্রাশী ঘাটি’।

কয়েক দশক ধরে চলা বিদ্রোহে হাজার হাজার মানুষ প্রান হারিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ভারত ও পাকিস্তান দুই দেশেই কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ