বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ম্যালওয়ার ছড়ানোর দায়ে মেটাকে ১৬ কোটি ৭২ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে প্যাগাসাসকে

প্যাগাসাস স্পাইওয়্যর নির্মাতা প্রতিষ্ঠান হোয়াটস্পঅ্যাপকে টার্গেট করে ম্যালওযার বা ভাইরাস ছড়ানোর দায়ে ১৬ কোটি ৭২ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে হবে মেটাকে।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, বছরের পর বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর ইসরাইলি কোম্পানি ‘এনএসও গ্রুপ’ এর বিরুদ্ধে এ রায় দিয়েছেন বিচারকরা।

২০১৯ সালে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা মামলায় অভিযোগ করেছিল, পেগাসাস নামের স্পাইওয়্যর ব্যবহার করে ২০ টি দেশের ১ হাজার চারশোরও বেশি ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে টার্গেট করেছিল এনএসও। যাদের মধ্যে সাংবাদিক ও মানবাধিকার কর্মীও রয়েছেন।

রায়ে বিচারক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কম্পিউটার জালিয়াতি ও অপব্যবহার আইন ভঙ্গ করেছে ইসরাইলি কোম্পানিটি। শেষ পর্যন্ত এনএসও গ্রুপকে ক্ষতিপূরণ হিসেবে মেটাকে ৪ লাখ ৪৪ হাজার ৭১৯ ডলার এবং শস্তিমূলক জরিমানা হিসেবে ১৬ কোটি ৭০ লাখ ডলার অর্থ দেওয়ার রায় দিয়েছে জুরি।

এক বিবৃতিতে এনএসও গ্রুপ জানিয়েছে, রায়টি দীর্ঘ আইনি প্রক্রিয়ার আরেকটি ধাপ। আরও আইনি প্রক্রিয়ার জন্য উচ্চ আদালতে আপিল করবে তারা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ