বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সোহান-মাহিদুলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় বাংলাদেশের

টস জিতে ভাগ্য বদলের আশায় সফরকারী নিউজিল্যান্ড অধিনায়ক নিক ক্যালি বেছে নিলেন বোলিং। কিন্তু সকালের আর্দ্রতাকে কাজে লাগাতে পারলেন না বোলাররা। বাংলাদেশ-এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলামের সেঞ্চুরিতে স্বাগতিকরা তুলে ৩৪৪ রানের বিশাল স্কোর। আর সেই রান তাড়ায় নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৫৭ রানে। বাংলাদেশ জয় পায় ৮৭ রানের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় একদিনের ম্যাচে ২৬ বছর বয়সী মাহিদুল ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। বাংলাদেশ-এ দলের অধিনায়ক সোহনের ব্যাট থেকে আসে ১১২ রান। সেঞ্চুরি করতে তিনি সমান ৭টি ছক্কা ও চার মারেন। চতুর্থ উইকেট জুটিতে সোহান-মাহিদুল মিলে করেন ২২৫ রান।

জবাব দিতে নেমে সাড়ে তিনশ ছুঁইছুঁই লক্ষে ডেল ফিলিপস ঝড় তুললেও অন্যপ্রান্তে সমর্থন পাননি কারোর। ফলে ২১ বল বাকি থাকতে ২৫৭ রানে সফরকারীদের গুটিয়ে দেয় বাংলাদেশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ