
এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিলো না ফর্মটা। তাই হয়তো কঠিন স্বিদ্ধান্তটা নিয়েই ফেললেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে নিজের অবসরের কথা ভক্তদের জানিয়েছেন রোহিত শর্মা। ভারতে ওপেনার লিখেছেন, ”সবাইকে জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।”
সবমিলিয়ে ১১ বছরে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৪০.৫৭ গড়ে রান করেছেন ৪০৩১। সেঞ্চুরি আছে ১২টি আর ফিফটি ১৮টি।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই ফর্মেট থেকে সরে দাড়ান রোহিত শর্মা। এখন শুধু খেলবেন ওয়ানডে।


