বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আগামী দুইদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে দেশজুড়ে; চুয়াডাঙ্গায় রেকর্ড ৪১.২ ডিগ্রি সে.

আগামী দুইদিন দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার বিকেল থেকে রোববার পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে। তবে, সোমবার থেকে কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এটা আরো বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ