
ভারতে পাকিস্তান বৃষ্টির মতো ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার রাতে এই হামলা চালিয়েছে বলে দাবি ভারতের।
এদিকে, ভারতের ৭৭টি ড্রোন গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে ভারতের বিভিন্নস্থানে প্রায় ৫০০ ড্রোন প্রেরণ করে। তবে, অধিকাংশ ড্রোন অস্ত্রবিহীন ছিল এবং এগুলোর সাথে ক্যামেরা সংযুক্ত ছিল।
গত মঙ্গলবার রাত একটায় ভারত ‘অপারেশন সিদুঁড়’ নামে পাকিস্তানে ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের অন্তত ৯টি এলাকায় একযোগে হামলা চালায়।


