বুধবার, এপ্রিল ২২, ২০২৬

মানবতাবিরোধী পাঁচ অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা

জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তাজুল বলেন, মানবতাবিরোধী অপরাধে হাসিনাসহ আরো দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সুস্পষ্ট পাঁচটি মানবতাবিরোধী অভিযোগ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, মানবতাবিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচণা দিয়েছেন শেখ হাসিনা এবং সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতি উল্লেখ করে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী লেলিয়ে দিয়ে মানবতাবিরোধী অপরাধে প্ররোচিত করেছেন।

আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে সারসরি নির্দেশ। তদন্ত সংস্থা হাসিনার টেলিফোন কনভারসেশন জব্দ করে প্রমাণ পেয়েছে, রাষ্ট্রীয় সকল বাহিনীকে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ জনগনকে নির্মূল কারার নির্দেশ প্রদান করেছেন হাসিনা। বাকিগুলো আপাতত সবার জন্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ