আর্সেনালের সাথে ড্র করল চ্যাম্পিয়ন লিভারপুল

ইংলিশ চ্যাম্পিয়ন লিগ জিতে নিয়েছে লিভারপুল দুই ম্যাচ আগেই। অ্যানফিল্ডে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্সেনালের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু লিড ধরে রাখতে পারেনি। দারুনভাবে ঘুরে দাড়িয়ে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যদিও শেষদিকে ১০ জন নিয়ে খেলেছে মিকেল আর্তেতার দল।

আগেই শিরোপা জেতা লিভারপুলের পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৩। ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল।

দিনের আরেক ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে ৬৩ পয়েন্ট নিয়ে আছে চেলসি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ