
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।
সোমবার রাত ১১.৪৫ মিনিটে মমতাজকে গ্রেপ্তার করে ডিবি। ধানমন্ডির ২ নম্বর রোডের ষ্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।


