চিকিৎসার জন্য শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন

শেষ পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশ যেতে পারলেন না ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন।

বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শেখ শাইরা শারমিনকে জানানো হয়েছে, এসবির (স্পেশাল ব্রাঞ্চ) অনুমতি ছাড়া কোনভাবেই তাকে তারা দেশ ছাড়ার অনুমতি দিবেন না। মঙ্গলবার শেখ শাইরা শারমিন থাইল্যান্ড যাত্রার জন্য দুপুর ১টা ৩৫ মিনিটের থাই এয়ারওয়েজের টিজি ৩২২ ফ্লাইটে চেকইন করলেও ইমিগ্রেশন তাকে আটকিয়ে দেয়।

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাটকীয়ভাবে দেশত্যাগের পর ইমিগ্রেশন এখন পুরোপুরি স্পেশাল ব্রাঞ্চের নিয়ন্ত্রনে।

বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, তার স্ত্রী এবং ছোট মেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়েত চলে আসেন। তবে, বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের সাথে কোন খারাপ আচরণ করেনি। যেহেতু আমি আইনের মানুষ, সেহেতু যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবার ব্যাংকক যাবে।

ধারনা করা হচ্ছে শেখ হেলালের কন্যা হওয়াতে শেখ শাইরা শারমিনের বিদেশ যাত্রায় গতিরোধ করা হয়। একইসাথে তিনি সাবেক সংসদ সদস্য শেখ তম্ময়ের বোন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ