
লক্ষীপুরে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমির ওপর গড়ে তোলা ২১টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
সোমবার সকালে সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার রসূলগঞ্জ বাজারে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসূলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল প্রভাবশালীরা। এতে খালে পানি প্রভাহ বন্ধ হয়ে পড়েছিল। খালে পানি প্রভাব নিশ্চিত করতে ২০ শতাংশ জমিতে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


