
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টার লক্ষ করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে, দেশটির এয়ার ডিফেন্স বা আকাশ সুরক্ষাকারী ব্যবস্থা ঠিক সময়ে হামলা প্রতিরোধে সক্ষম হয়েছে।
রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট কমান্ডার ইউরি দাশকিন দেশটির বার্তাসংস্থা আরবিসিকে জানিয়েছেন, গত ২০ মে ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রস্ক সফরে গিয়েছিলেন পুতিন। সেখান থেকে ফেরার সময় তাঁর হেলিকপ্টার লক্ষ করে একের পর এক ড্রোন হামলা চালায় ইউক্রেনিয় সেনাবাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোন লক্ষবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়।
এই হামলার পাল্টা আঘাত হিসেবে শনি ও রোববার ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালায় মস্কো। হামলায় রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।


