
স্বাগতিক শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ তাড়ায় এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ রানে সফরকারী বাংলাদেশ হারায় আরো ৬ উইকেট। অর্থাৎ পাঁচ রান যোগ করতে গিয়ে টাইগাররা হারায় সাত উইকেট। এরপর আর ম্যাচে ফেরা হয়নি মিরাজদের। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৭৭ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বগতিকরা।
কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বেোচ্চ ১০৬ রান করেন আসালাঙ্কা।
জবাব দিতে নেমে ৩৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৬৭ রান। শ্রীলঙ্কা জয় পায় ৭৭ রানে।


