
আদানির বকেয়া ৪৩৭ ডলার গেল জুন মাসে পরিশোধ করেছে বাংলাদেশ। বকেয়া বিল, বিলম্ব সুদ ও অন্যান্য বিল পরিশোধ করায় আদানি পাওয়ারের সাথে আন্তদেশীয় বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে আদানি জানিয়েছে, এটিই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া তাদের সবচেয়ে বড় এককালীন অর্থ।
আদানি ও বাংলাদেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তাতে বলা হয়, সময়মতো বিল পরিশোধের নিশ্চিতে বাংলাদেশ দুই মাসের বিলের সমপরিমান প্রায় ১৮০ মিলিয়ন ডলারের একটি এলসি এবং বাকি সব পাওনার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়েছে।


