বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংক সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে

বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংককে আর্থিক খাতের পূর্ণ কর্তৃত্ব দিয়ে স্বায়ত্বশাসিত এবং জবাবদিহিমূলক রূপ দিতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

আইনটির খসড়া ইতিমধ্যে বিশ্বব্যাংক ও আইএমএফ পর্যালোচনা করেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অধ্যাদেশ আকারে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনটি জারি হলে বাংলাদেশ ব্যাংক হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং এর জবাবদিহিতা কেবল সংসদের কাছে থাকবে।

গভর্ণর ও ডেপুটি গভর্ণরদের নিয়োগ দেওয়া হবে ছয় বছরের জন্য সংসদের অনুমোদন ও প্রধানমন্ত্রীর সুপারিশের মাধ্যমে। অপসারণের ক্ষেত্রেও থাকবে কারণ দর্শানোর নোটিশ ও আনুষ্ঠানিক শুনানি।

নতুন আইনের অন্যতম দিক হলো কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্বশাসন। বাংলাদেশের অর্থনৈতিক খাতে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে যাচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ