এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫%

২০২৫ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এবার মাধ্যমিকে পাসের হার গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম। আর গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪.৯৫%।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুপুর ২টায় একযোগে ফল প্রকাশ করেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড ঢাকার সভাকক্ষে ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্ত:শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

এহসানুল কবির জানান, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। যা পাস করা মোট শিক্ষার্থীর ১০.৬৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।

এ বছর সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে ৭৭.৬৩%। এরপর যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, সিলেট বিভাগে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ এবং সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।

এছাড়া বাংলাদেশ কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩ শতাংশ এবং এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষ বোর্ডে ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ