
জুলাই গণ-অভ্যূত্থান দিবস উপলক্ষে দেশের সব জনগনকে ১৮ জুলাই ১ জিবি ইন্টারনেট ফ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব অপারেটরকে এরই মধ্যে বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দিতে একটি নির্দেশনা জারি করেছে বিটিআরসি।
বুধবার বিটিআরসি থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তাতে বলা হয় পাঁচ দিন মেয়াদের ১ জিবি ডেটা গ্রাহকদের প্রদান করবে মোবাইল অপারেটররা।
মোবাইল অপারেটররা গ্রাহকদের আগেই এসএমএস এর মাধ্যমে ১ জিবি ডেটা ফ্রি দেওয়ার বিষয়টি অবহিত করবে।
২০২৪ সালে জুলাই জুলাই গণ-অভ্যূত্থানের সময় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। তাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।


