বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বিনা বিচারে কারাগারে তিন দশক অবশেষে মুক্ত কনু মিয়া

কনু মিয়া ৩০ বছর ২ মাস ১৯ দিন বিনা বিচারে কারাভোগের পর অবশেষে মঙ্গলবার মুক্তি পেয়েছেন। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামের বাসিন্দা তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, কনু মিয়া ১৯৯৫ সালে নিজরে মাকে কোদাল দিয়ে হত্যা করেছিলেন। এ ঘটনায় কনু মিয়ার ভাই বাদি হয়ে একটি মামলা করেছিলেন। মামলা চলাকালে তিনি মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর ২০০৩ সালে আদালত এক আদেশে বলেন, কনু মিয়া সুস্থ হওয়ার আগ পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে। তখন থেকে কনু মিয়া বিচারহীনভাবেই কারাগারে বন্দি ছিলেন।

সম্প্রতি জেলা লিগ্যাল এইড বিষয়টি আদালতের নজরে এনে কনু মিয়ার জামিন আবেদন করলে আদালত সোমবার তার জামিন মঞ্জুর করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ