
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় সিরিজজয়ী দলটির ওপরই আস্থা রেখেছে বিসিবি।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এরই মধ্যে বুধবার দুইভাগে বাংলাদেশের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান সালমান আলী আঘারা।
কিছুদিন আগে পাকিস্তান সফরে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াস হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন লিটন-মিরাজরা।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।


