
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দীন পরিবার।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দীন আহমেদের জেষ্ঠ্য কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।
এসময় শারমিন আহমেদ তাঁর লেখা ‘তাজউদ্দীন আহমেদ: নেতা ও পিতা’ বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উপহার দেন।


