বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

২১ আগস্ট গ্রেনেড হামলা: পরবর্তী শুনানি ১৩ আগস্ট

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির পরবর্তী দিন ১৩ আগস্ট ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তোলে।

মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় হরকাতুল জিহাদ বাংলাদেশ, হুজির জঙ্গিরা। তারা বিদেশি জঙ্গিদের সগযোগীতায় পাকিস্তান থেকে আর্জেস গ্রেনেড এন এই হামলা চালায়। আর এর পেছনে চারদলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধন ছিল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ