
আমাদের প্রাত্যহিক জীবনে আলু ছাড়া বোধহয় আমরা রান্না কল্পনাই করতে পারিনা। আবার অনেকে মোটা হয়ে যাওয়ার ভয়ে আলু খেতে চান না। কিন্তু আপনি জানেন কি, সেদ্ধ আলু আপনার শরীরের জন্য কতটা উপকারি। চলুন জেনে নিই।
হার্টের জন্য খুবই ভালো
স্বাস্থ্যের জন্য অতিরিক্ত সোডিয়াম খুবই ক্ষতিকর। বাজারে প্যাকেটজাত যত খাবার আছে তার সবগুলোতেই সোডিয়াম রয়েছে। যা কোলেস্টেরল ও রক্তচাপ বৃদ্ধি করে হার্টের সমস্যা তৈরি করে। ফলে হার্টের ঝুঁকি বেড়ে যায়। আলুতে রয়েছে পটাশিয়াম। যা শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রনে সাহায্য করে। ফলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। তাই হার্টের রোগীদের জন্য নির্দিষ্ট পরিমান আলু খাওয়া উপকারী।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
সোলানিন নামে এক ধরনের টক্সিন থাকে আলুতে। যা আলুর সবুজ অংশে থাকে। এক গবেষণায় দেখা গেছে এর ক্যান্সার প্রতিরোধ করার গুণ রয়েছে। এ ছাড়াও আলুতে রয়েছে অনেক ধরনের অ্যন্টি অক্সিডেন্টস। এ সমস্ত উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
পেটের পিড়ায় সাহায্য করে
আলুতে থাকা ফাইবার অন্ত্রের জন্য খুবই উপকারি। যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহাজ্য করে। এছাড়া আলুতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ প্রিবায়োটিক হিসেবে কাজ করে। যা অন্ত্রের ভাল ব্যাকটেরিয়াগুলোকে যত্নে রাখে।


