বুধবার, এপ্রিল ২২, ২০২৬

৩৫ শতাংশের পরিবর্তে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক এখন ২০ শতাংশ

৩৫ শতাংশের পরিবর্তে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিাবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। ট্রাম্পের এই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল বাংলাদেশের ওপর। এরপর ৯ এপ্রিল ৩ মাসের জন্য তা স্থগিত করা হয়।

৭ আগস্ট থেকে নতুন এই শুল্ক হার কার্যকর হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ