বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দ. আফ্রিকা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে দ. আফ্রিকা।

বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৭৬ রান করেন শারজিল খান।

জবাবে ব্যাট করতে নেমে দ. আফ্রিকা ডি ভিলিয়ার্সের ৬০ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে মাত্র ১৬.৫ ওভারে হাশিম আমলার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’, ’মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ’ ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এবং ‘গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’- এই চারটি পুরষ্কার জিতে নেন ডি ভিলিয়ার্স। ফাইনালেরে আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঝড়ো সেঞ্চুরি পান তিনি।

চ্যাম্পিয়ন হয়ে দ. আফ্রিকা পেয়েছে ২ লাখ ডলার। আর রানার্সআপ হয়ে পাকিস্তান পেয়েছে ১ লাখ মার্কিন ডলার।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ