বুধবার, এপ্রিল ২২, ২০২৬

গ্রাহকের টাকা মেরে দেওয়ার অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

বিমানের অনলাইন টিকেট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের মালিকপক্ষের বিরুদ্ধে গ্রাহকের টাকা মেরে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার পর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েমের এখনো কোন খোঁজ মেলেনি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে কর্মীরা পুলিশকে জানিয়েছেন।

ফ্লাইট এক্সপার্টের ওয়েব সাইট শনিবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সেই সাথে গুঞ্জন ছড়িয়ে পড়ে এমডির দেশত্যাগের। গ্রেপ্তার তিন কর্মী হলেন, ফিন্যান্স হেড সাকিব হোসাইন, সৈয়দ আহমেদ-চিফ কমার্শিয়াল অফিসার এবং সিওও একেএম সাদাত হোসেন।

পরে রাতে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক বিপুল সরকার। সেখান ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ