রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সাকিব আল হাসান গড়লেন অনন্য এক রেকর্ড। টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেট দুই মাইলফলক একসাথে স্পর্শ করা প্রথম ক্রিকেটার এখন সাকিব আল হাসান।

রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের হয়ে খেলতে নেমে ১৫তম ওভারে প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটসম্যান রিজওয়ানের উইকেট নিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ড গড়েন সাকিব।

অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেট বহুদিন ধরেই আলো ছড়িয়ে যাচ্ছেন সাকিব। এবার সিপিএলে লিখলেন অনন্য এক ইতিহাস।

টি-টোয়েন্টিতে উইকেটের হিসাবে দেখলে সাকিব ৫০০ উইকেট পাওয়া ৫ম বোলার। এই তালিকায় ১ নম্বরে আছেন আফগান বোলার রশীদ খান, তাঁর ঝুলিতে আছে ৬৬০ উইকেট। এরপর ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট, সুনিল নারাইন ৫৯০ উইকেট, দ. আফ্রিকার ইমরান তাহির ৫৫৪ উইকেট নিয়ে ৪র্থ অবস্থানে। তবে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানেরই শুধু আছে ৭০০ রান ও ৫০০ উইকেট।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ