রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অরিজিতের সাথে দ্বন্দ; ভুল স্বীকার সালমানের

বলিউড সুপারস্টার সালমান খার আর গায়ক অরিজিত সিংয়ের দ্বন্দ অনেকদিনের পুরনো। যা নিয়ে একটা সময় ব্যাপক আলোচনা-সমালোচনা ছিল বিটাউনে। প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বোঝাবুঝি নিয়ে এবারে নিজেই মুখ খুললেন সালমান।

সম্প্রতি ‘বিগ বস-১৯’ এর এক পর্বে কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে আলাপে সালমান বলেন, অরিজিৎ আসলে খুব ভালো ছেলে, আমার বন্ধু। আমাদের একুটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেটা আমার দিক থেকেই হয়েছিল।

সালমানের এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে। নেটিজেনরা মনে করছেন তাদের এই পুরোনো দ্বন্দের অবশান অবশেষে ঘটেছে।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ