
বিসিবি’র দ্বন্দ যেন ঢাকার ক্লাবগুলোর সাথে শেষই হচ্ছে না। ঢাকার বিভিন্ন ৪৮টি ক্লাব লিগ বর্জনের কথা জানিয়ে সোমবার বিসিবি’কে চিঠি দিয়েছে। পরে বৈঠক করে ক্লাবগুলোর উদ্দেশে প্লাটা হুমকি দিয়েছে বিসিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আসন্ন মৌসুমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে কোন দল অংশ না নিলে বা লিগ চলাকালে মাঝপথে সরে গেলে তাৎক্ষনিক দলটিকে অযোগ্য ঘোষণা করা হবে এবং অবনমিত করা হবে। লিগে তাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না।
নভেম্বরের ১৮ তারিখ প্রথম বিভাগ ক্রিকেট শুরুর সিদ্ধান্ত জানিয়ে গত ২৮ অক্টোবর ক্লাবগুলোকে চিঠি দেয় সিসিডিএম। তবে, আটটি ক্লাব লিগ বর্জনের কথা জানিয়ে দেয়। সে ক্ষেত্রে বিসিবি’র সোমবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন এই ক্লাবগুলো অবনমিত হয়ে যাবে।


