বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় জয়ের বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন আরও দুইজন

সাবেক স্বৈরাচী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় আদালতে স্বাক্ষ্য দিয়েছেন আরও দুইজন।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের স্বাক্ষ্য রেকর্ড করেন।

আদালতে স্বাক্ষ্য দিয়েছেন রাজউকের সাবেক পরিচালক তানজিল্লুর রহমান এবং মামলার তদন্ত কর্মকর্তা এস এম রাশেদুল হাসান।

মামলা সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরষ্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয় মামলায় গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।

এই ছয় মামলায় শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার দুই বিশেষ জজ আদালত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ