শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি

চলতি বছর এ পর্যন্ত ১২০ জনেরও বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস।

সর্বশেষ গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে, যাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি পৌঁছান।

দূতাবাস আরো জানিয়েছে, যাদেরকে স্বদেশ প্রত্যাবাসন করা হচ্ছে তারা আগামী তিন বছর ইউরোপিয় আইন অনুযায়ী ইউরোপসহ ইইউ’র কোন দেশে প্রবেশ করতে পারবেন না।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ