
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল বিসিবি, কিন্তু পরবর্তীতে বিসিবি সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই মাসে বাংলাদেশে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে আসবে আয়ারল্যান্ড। ওই সিরিজের পরই শেষ হচ্ছে সালাউদ্দিনের অধ্যায়।

২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয় সালাউদ্দিনকে। তিনি প্রথমবার ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর সাথে বিসিবি’র চুক্তি ছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সালাউদ্দিন।


