সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন

সেনাবাহিনীও দেশের জনগনের মতো চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে।

বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, সেনাবাহিনীর জিওসি আর্টডক লেফটেন্যান্ট জেলারেল মো. মাইনুর রহমান।

মাইনুর রহমান বলেন, দেশের জনগনের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে রূপরেখার মাঝে সময়ও দেওয়া আছে।

তিনি আরো বলেন, আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। এরপর সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেদিকে তাকিয়ে আছি।

গত ১৫ মাস সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করে আসছে। এই ১৫ মাস সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট জেলারেল মো. মাইনুর রহমান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ