দ্রুত বিয়ের আশায় ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী

ভারতের রাজস্থানের যোদপুরে দ্রুত বিয়ের আশায় ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মেরেছেন চার নারী।

শনিবার এনডিটিভি জানিয়েছে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একজন নারী একটি শিশুকে তার কোলে নিয়ে কিছু একটা জপছিলেন। তার চারপাশে বসে থাকা আরও কিছু নারী সেই জপে যোগ দেন।

ছেলেটির বাবা বলেছেন, যারা তার সন্তানকে হত্যা করেছে তারা শিশুটির খালা। কিছুদিন ধরেই তার শ্যালিকারা বিয়ে করতে চাইছিল। তারা আমার ছেলেকে পায়ে পিষে মেরে ফেলেছে। আমি চাই খুনিদের কঠোরতম শাস্তি হোক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ