বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ‘চোরতন্ত্র’ ভাঙ্গতে হবে: দেবপ্রিয়

রাজনীতিবাদ, আমলা ও ব্যবসায়ীদের সমন্বয়ে অতীতে দেশে একটি গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল। এই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় ‘চামচা পুঁজিবাদ’। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এখানে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন সিপিডি’র সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার বরিশালে আয়োজিত নাগরিক সংলাপে এ মন্তব্য করেন দেবপ্রিয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের পদ্ধতি নিয়ে নগরির একটি হোটেলে এই সংলাপের আয়োজন করা হয়।

দেবপ্রিয় বলেন, এমন ব্যবস্থা করতে হবে যাতে অর্থনৈতিকভাবে কেউ পেছনে পড়ে না থাকে। কারণ কাউকে পেছনে ফেলে রাখলে সে-ও সমাজকে পেছনে টেনে ধরবে।

মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ