
বিশ্বজুড়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপলের পরবর্তী আইফোন সফটওয়্যার আপডেট আইওএস২৭ এর নকশায় বড় ধরনের পরিবর্তন না থাকলেও নতুন তথ্যানুযায়ী গুরুত্বপূর্ণ আপডেট থাকতে পারে।
আইফোন ব্যবহারকারিদের অভিজ্ঞতা উন্নত করার জন্য মূলত আইওএস২৭ আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এটি অ্যানিমেশন আরো মসৃন করবে, বাগ দূর করবে এবং জমে থাকা পুরনো কোড মুছে ফেলার কাজ করবে।
পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি আইওএস২৭-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার আনা হবে। অ্যাপল এরই মধ্যে জানিয়েছে, এআই এর ব্যবহার আরো বাড়ানো হবে, উন্নত মেশিন লার্নিং টুলস যুক্ত করবে এবং আগামী বছর নতুন স্বাস্থ্য কেন্দ্রিক এআই চালু করবে।


